নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:| অনলাই
পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরেরা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, এ পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী সব দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি।
জাতীয় ঐক্যের লক্ষ্যে আজ শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে জেএসডি আয়োজিত এক সংহতি সমাবেশ ও পতাকা মিছিল কর্মসূচির আগে সংক্ষিপ্ত বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ এসব কথা বলেন।
আরো পড়ুন
- রাজধানীর পুরানা পল্টন মোড়ে আজ শনিবার সকালে এক সংহতি সমাবেশ ও পতাকা মিছিল কর্মসূচির আয়োজন করেন জেএসডির নেতা–কর্মীরা
জেএসডির সাধারণ সম্পাদক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসকের বিদায় হয়েছে। কিন্তু দীর্ঘস্থায়ী ঐক্যবদ্ধ লড়াই ও রাষ্ট্রীয় রাজনীতির আমূল পরিবর্তন করে ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থাকে চিরকালের জন্য উচ্ছেদ করতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র নির্মাণ এখন অপরিহার্য হয়ে উঠেছে। এ জন্য ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।
সমাবেশে জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রবও বক্তব্য দেন। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়কে ম্লান করে দেওয়ার জন্য মিথ্যা ও অপতথ্য ছড়ানো হচ্ছে। বাংলাদেশের সব ধর্মের মানুষের সম্প্রীতিকে বিনষ্ট করার যেকোনো চক্রান্ত প্রতিহত করতে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সত্যকে উপস্থাপন করতে হবে।
জেএসডির ঢাকা মহানগর সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ, কে এম জাবির, সৈয়দ ফাতেমা হেনা, মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, মোশারফ হোসেন, স্থায়ী কমিটির সাবেক সদস্য নুরুল আকতার, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক, কামাল উদ্দিন মজুমদার, মোহাম্মদ মোস্তফা কামাল, আবদুল মান্নান মুন্সী, আবুল কালাম, সুমন খান, মোসলেহ উদ্দিন প্রমুখ।
মেট্রোরেল-৫ নির্মাণকাজ আপাতত বাদ
বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের চট্টগ্রামে বিস্ফোরক মামলার আসামি আবু বক্কর গ্রেপ্তারধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে : শফিকুল আলম
সব মানুষ একত্র হয়েছিল বলেই স্বৈরাচার বিদায় নিয়েছে: তারেক রহমান


0 Comments